1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

‘ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
56

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম।

“সুস্থ জীবন, সমৃদ্ধ দেশ; ঔষধি গাছেই বাংলাদেশ”—এই সময়োপযোগী স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি ২০২৬’।
১৭ জুলাই জুমাবার সকালে ফটিকছড়ির নানুপুরস্থ গামরীতলায় অবস্থিত মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি এদিন এলাকার ৩০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, তুলসী, বাসক, অর্জুন, হরিতকী, আমলকী ও অ্যালোভেরা মতো বিভিন্ন উপকারী ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের বাস্তবায়নে গত তিন বছর ধরে এই এলাকায় ঔষধি গাছের চারা রোপণের এই মহতী উদ্যোগ চলমান রয়েছে। আয়োজকরা জানান, আগামী তিন-চার বছরের মধ্যে গামরীতলা গ্রামকে একটি বিশেষায়িত ‘ঔষধি গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে; যার মূল উদ্দেশ্য হলো ঐ এলাকার প্রতিটি বাড়িতে যেন অন্তত একটি করে ঔষধি গাছ থাকে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যে ভেষজ চিকিৎসার প্রসার ঘটানোর এই উদ্যোগটি মূলত সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে বাস্তবায়িত হচ্ছে। তিনি উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনিও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুত-তায়ালীম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন।

এছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কক্সবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আবু মুসা, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park