
মোজাম্মেল হক : (দিনাজপুর)প্রতিনিধি:গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বিষধর ‘সাপ দিয়ে পাতা’ খেলা অনুষ্ঠিত হয়েছে।
নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিক্স এর সহযোগিতায় এবং উপজেলার পাল্টাপুর ইউনিয়নের উত্তর সাদুল্যাপাড়া এলাকাবাসীর আয়োজনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে (১৭জুলাই) শুক্রবার বিকেলে উত্তর সাদুল্যা পাড়া নদীর তীর মাঠ প্রাঙ্গণে খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন গ্রামের মানুষ নির্ধারিত মাঠে জড়ো হতে থাকেন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও উপস্থিত হয়ে উপভোগ করেন গ্রামীণ ঐতিহ্যের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
খেলাটির উদ্বোধন করেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম শরিফ। খেলায় অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা ও কৌশলের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি ও বিনোদনের ভিড়ে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
স্থানীয় প্রবীণরা বলেন, একসময় গ্রামের বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে ‘সাপ দিয়ে পাতা’ খেলা ছিল অন্যতম আকর্ষণ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে তারা আনন্দিত। তারা নিয়মিতভাবে এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজনের দাবি জানান।
দর্শনার্থীরা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং গ্রামের সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।
খেলা শেষে,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ বিয়েল ইসলাম
সভাপতিত্বে উপজেলার পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: শরিফুল ইসলাম শরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরুষ্কার প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,
অবসরপ্রাপ্ত রুপালী ব্যাক কর্মকর্তা আলহাজ্ব মো: আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: শামসুল আলম, বিশিষ্ট সমাজসেবক মো: নুর আলম সিদ্দিক, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাজ) বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আবু বক্কর সিদ্দিক, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মহবুল ইসলাম,
বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউর রহমান জিয়া,পল্লী চিকিৎসক মো: আব্দুল্লাহ আল- মাহমুদ ইমাম, বিশিষ্ট সমাজসেবক মো: রিজু মিয়া। আয়োজকরা ভবিষ্যতেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকসংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও খবর: ষড়যন্ত্রমূলক প্রশ্নবোধক মামলায় যশোর জিলা স্কুলের চার ছাত্রের শিক্ষাজীবন ধ্বংসের পথে
Leave a Reply