
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে জেলা শহরে পথচারীদের চলাচলে মানসম্মত ফুটপাত তেমন বেশি নেই বললেই চলে। শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাতগুলোও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানপাট থেকে শুরু করে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দখলে। শহরের স্টেশন রোড,সদর হাসপাতাল মোড়,পশু হাসপাতাল রোড, মুন্সিপাড়া রোড়,মালদাহপট্টি, খালপাড়া রোড়,ফুলবাড়ী বাস স্ট্যান্ড বাজার,কলেজ মোড় কিংবা দিনাজপুর মেডিকেল হাসপাতাল সহ প্রায় সব জায়গাগুলোতেই সড়কের পাশে দেখা যায় ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনা।
জেলা শহরে মাত্রাতিরিক্ত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল,দিনের বেলায় ভারী যানবাহনের প্রবেশ,রাস্তার পাশে অবৈধ পার্কিং সড়কের যানজটকে যেন আরও বাড়িয়ে দেয়। শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখল,অবৈধ দোকানপাট,মাত্রাতিরিক্ত যানজট নিরসনে নিয়মিত জেলা প্রশাসনের মনিটরিং,ট্রাফিক ব্যবস্থাপনাতেও যেন কাজ হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত রাখায় এতো উচ্ছেদ অভিযান পরিচালনা এবং সতর্ক করেও যেন কোনো প্রতিকার মেলছে না।
ফুটপাত দখলে হয়রানি বাড়ছে সাধারণ পথচারী এবং স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের। বাধ্য হয়ে যাতায়াতের জন্য নামতে হচ্ছে রাস্তায়। এছাড়াও রাস্তার পাশে অবৈধ পার্কিংয়ের ফলে প্রায়শই ঘটছে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।
আমার প্রিয় দিনাজপুরবাসী আপনাদের কি মনেহয়?
প্রশাসনের তরফ হতে কি কি পদক্ষেপ নিলে শহরের সড়কগুলোতে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব!? আপনাদের যুক্তিতর্ক মূল্যবান পরামর্শ কমেন্টে উপস্থাপন করবেন লেখনীর মাধ্যমে।
আরও পড়ুন আমতলীবাসীর মানবিক উদ্যোগ: চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন স্বেচ্ছাসেবীরা
Leave a Reply