
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৬ জুলাই বৃহস্পতিবার ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি (উফশী/হাইব্রিড) ও লেবু আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ শাকসবজি চাষে কৃষকদের উৎসাহিত করা, ফলজ গাছের আবাদ সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে উপজেলার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান প্রমুখ।
আরও পড়ুন দিনাজপুরে পুলিশের ইসিজি উদ্বোধনে পুলিশ সুপার জেদান আল মুসা
Leave a Reply