
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
১১ জুলাই
শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই শাহনুর আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খেওয়ার চর (চরপাড়া) গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান ওরফে দুধু মিয়া (৩৮), মৃত নুর ইসলামের ছেলে, নিজ বাড়ি থেকে আটক হন।
এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল অফিসার্স চয়েস বিদেশি মদ (প্রতি বোতল ৩৭৫ মিলিলিটার) এবং প্রায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয় এবং উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
রৌমারী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর: রাউজানের ডাবুয়ায় বন্যায় তলিয়ে যাওয়া রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান
Leave a Reply