1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

মেয়ের নাম থাকায় নড়াইলে এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে 

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
35

নড়াইল প্রতিনিধি

নড়াইল -২ ( সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান ( বাচ্চু)- এর ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় তার মেয়ের নাম দুইবার অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই তালিকার অনুদানের টাকা এখন সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে।  নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত কেউ টাকা উত্তোলন না করায় অনুদানের অর্থ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। 

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ২১ জনের নামে অনুদান মঞ্জুর করে সচিবালয়।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় সংসদ সদস্যের মেয়ে ফাইজার নাম দুটি স্থানে থাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। একই সঙ্গে তালিকায় বেশির ভাগ উপকারভোগী সংসদ সদস্যের নিজ এলাকা ও আত্মীয়স্বজনের নাম থাকায় এ নিয়ে প্রশ্ন ওঠে। 

বিতর্কের পর সংসদ সদস্য আতাউর রহমান দাবি করেছিলেন, তালিকাটি তার ব্যক্তি গত সচিব( পিএস) প্রস্তুত করেছিলেন। তিনি ওই তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করবেন না বলেও জানিয়েছিলেন।পরে নতুন তালিকা  দিতে চাইলেও প্রশাসন জানায়, সচিবালয় থেকে অনুমোদিত তালিকার বাইরে কাউকে অনুদান দেওয়ার সুযোগ নেই।তালিকা সংশোধন করতে হলে তা সচিবালয় থেকেই করতে হবে।

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে যানা গেছে, অনুমোদিত তালিকাভুক্ত ব্যক্তিদের কেউই নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের টাকা গ্রহণ করেনি।ফলে সরকারি আর্থিক বিধি অনুযায়ী অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) টি এম রাহসিন কবির বলেন,” সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের জন্য  জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি বরাদ্দ পত্র এসেছিল।

ওই বরাদ্দের অর্থ উপকারভোগীদের মধ্যে বিতরণের শেষ সময় ছিল ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত । তবে নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের অর্থ গ্রহণের জন্য কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেননি।

বরাদ্দপত্রে উল্লেখ রয়েছে,৩০ জুনের মধ্যে অর্থ বিতরণ সম্ভব না হলে তা সরকারি কোষাগারে ফেরত পাঠাতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে কেউ অর্থ গ্রহণ না করায় বিধি অনুযায়ী অর্থ ফেরত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বরাদ্দের পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হবে”

অপর দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, বরাদ্দের তালিকায় থাকা উপকারভোগীরা যেহেতু এখনও পর্যন্ত টাকা নিতে আসেনি। সেহেতু নিয়ম অনুযায়ী টাকা ফেরতের কাজ চলমান রেখেছি। 

এ বিষয়ে  জানতে নড়াইল -২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান (বাচ্চু) বলেন, দুই দিন ধরে  অসুস্থ। আমি ২৯/৬ তারিখে সংসদ সচিবালয় বরাবর একটি ডিও দিয়েছি ঐ তালিকার অনুকূলে বরাদ্দ বাতিলের জন্য।

প্রসঙ্গত,বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ শাখা -২- এর অর্থ সহকারী সচিব রাখী আহমেদ সাক্ষরিত ১৮ জুনের পত্রে ২০২৫-২৬ অর্থ বছরে নড়াইল -২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্বাচনি এলাকার মোট ২১ জনের মধ্যে বন্টনের জন্য মঞ্জুরি অনুমোদন দেওয়া হয়৷ ওই তালিকায়

 ১ এবং ৮ নম্বরে এমপির মেয়ের নাম, ৭ নম্বরে এমপির ক্যামেরাম্যানের নাম, ১১ ও ১৭ নম্বরে এমপির শ্যালোকের দুই মেয়ের নাম এবং ১২ নম্বরে এমপির শ্যালকের নামসহ অধিকাংশ আত্মীয় স্বজনের নাম থাকায় সমালোচনা ঝড় ওঠে।

এবিষয়ে মো.আতাউর রহমান  বাচ্চু নিজের ভেরিফায়েড ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় ব্যাখ্যা দেন।সেখানে তিনি জানান, সময় সল্পতায় কারণে মাত্র এক দিনের মধ্যে সংসদ সচিবালয়ে অনুদান গ্রহীতাদের তালিকা জমা দিতে হয়েছিল। তিনি নির্বাচনি এলাকায় ব্যস্ত থাকায় ঢাকা থেকে ব্যক্তিগত সহকারি বিষয়টি জানালে তাকে এলাকা থেকে নাম সংগ্রহ করে জমা দিতে বলেন।পরে এমপির পূর্ব সাক্ষরিত প্যাডে তালিকা প্রস্তুত করে জমা দেন ব্যক্তিগত সহকারি।সেখানে কাদের নাম রয়েছে এমপি সেটি দেখার সুযোগ পায়নি।

এ ঘটনায় গত ২৮ জুন  দায়িত্বে অবহেলার অভিযোগ এনে এমপির ব্যক্তিগত সহকারি ( পিএস) কে বরখাস্ত করা হয়। ওই দিন  বিকাল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পিএসকে বরখাস্তের আদেশপত্রটি প্রাকাশ করেন সংসদ সদস্য আতাউর রহমান। সংসদ সদস্যের প্যাডে তার সাক্ষরিত আদেশ পত্রে লেখা হয় ” এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আমার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করা হলো।আদেশটি ২৮ /৬/২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।

আরও পড়ুন দিনাজপুরে চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায়- ছাড়পত্র-আটক করেন ল্যাম্ব হাসপাতাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park