
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যয় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে”জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬-র্যালী ও আলোচনা সভা ও সমবয়সীদের মাঝে বৃক্ষ চারা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাতেহা তুজ জোহরা।
তিনি র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা,
কর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পল্লী উন্নয়নের বিকল্প নেই। উপরোক্ত কথাগুলোই বলেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপি নেতা জনাব মোঃ মেজবাহুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল মতিন সরকার ও সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব সুবল চন্দ্র রায়।
আরও পড়ুন কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
Leave a Reply