
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের র্যালী ও আলোচনা সভা আগামী ৬ জুলাই ২ দফা দাবীতে অনিদিষ্টকালের জন্য ধ*র্মঘট বাস্তবায়নের লক্ষে শনিবার দিনাজপুর জেলার সকল শাখা ডাকঘর কর্মচারীদের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন রেজি বি-২০৩১, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি,বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এর যৌথ আয়োজনে দিনাজপুর গোর এ শহীদ বড় মাঠ থেকে একটি র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে| এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি এই দুই দফা দাবিতে আগামী ৬ জুলাই কেন্দ্রের ঘোষিত কর্মসূচী অনুযায়ী অনিদিষ্টকালের জন্য ধর্মঘট পালন করার ঘোষনা দেন ডাকঘর কর্মচারীরা।
কর্মসুচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ দিনাজপুরের সভাপতি এস এম আকতার হোসেন,সহ-সভাপতি মোঃ আনোয়ারুল আলম, আব্দুল হামিদ,সাধারন সম্পাদক মোঃ আবু তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ অধিকারী,প্রচার সম্পাদক রাজিয়া সুলতানা,ঘুঘুডাঙ্গা পোস্ট অফিস শাখার অফিস সহকারী আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, ফুলবাড়ী উপজেলা সেক্রেটারী সুলতান মাহমুদ,রানার মোকলেছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,ডাক বিভাগের কর্মচারীরা সব সময় অবহেলিত| তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবীতে আমরা এ কর্মসুচী পালন করবো| আগামী ৬ জুলাই এর মধ্যে আমাদের দাবী না মানলে আমরা অনিদিষ্টালের জন্য দেশের সকল ডাক বিভাগ বন্ধ করে দিবো। বক্তারা আরও বলেন,হাজার হাজার ডাকঘর কর্মচারীর মানবেতর জীবন যাপন করছে।
আমাদের বর্তমানে যা বেতন দেয়,তা দিয়ে আমাদের সংসার পরিচালনা করা খুব কষ্টসাধ্য হয়ে গেছে| তাই সরকারের প্রতি আকুল আবেদন আমাদের দাবী মেনে নিয়ে সুন্দর জীবন গড়া ও পরিবার পরিজন নিয়ে সচ্ছল ভাবে চলার ব্যবস্থা করবেন।
আরও খবর: ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান।
Leave a Reply