1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বীরগঞ্জে কাশিমনগর আশ্রয়ণ প্রকল্পে এমপি মনজুরুল ইসলামের পরিদর্শন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত
97

জাহিদ হাসান, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর কেনা-বেচা বা অবৈধ কর্মকাণ্ড এবং চলমান ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের দুই দিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং চলমান অভিযোগ ও প্রকল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে  আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বেচা-কেনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ভূমিহীন ও গৃহহীনসহ দেশের প্রতিটি নাগরিকের পাশে এই সরকার সবসময় থাকবে। এসব ঘর কোনোভাবেই ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কেনা-বেচা করার সুযোগ নেই এবং তা দণ্ডনীয় অপরাধ। এসবের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি এলাকার সকল সচেতন ব্যক্তিদের সোচ্চার হতে হবে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। নির্ধারিত উপকারভোগীদের পুনর্বাসনের উদ্দেশ্যেই এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর কেনা-বেচা বা অবৈধভাবে হস্তান্তরের সাথে যারা জরিত তাদের দ্রুতই আমরা আইনের আওতায় আনার কার্যক্রম নিচ্ছি।

উল্লেখ্য, কাশিমনগর আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর অবৈধভাবে কেনা-বেচার অভিযোগ ওঠার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, প্রকল্পের কয়েকটি ঘর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হাতবদল হয়েছে এবং আরও কিছু ঘর বিক্রির চেষ্টা চলছে।

স্থানীয় যুব সমাজ ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উক্ত আলোচনায় সহযোগী ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন আশ্রয়ণ প্রকল্পে ঘর কেনাবেচার অভিযোগ ঘটনাস্থল পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park