1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
38

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১(৯৫) আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান। তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি হলো কৃষি, আর কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।

পার্টনারশিপ ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। এর ফলে উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হচ্ছে। আমি আশা করি, এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের প্রতিটি কৃষক এর সুফল ভোগ করবেন, তিনি সকল কৃষককে নতুন প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে আরও লাভজনক করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ আধদপ্তর,খামারবাড়ি, বাগেরহাট, মোঃ মোতাহার হোসেন, সিনিয়র মনিটরিং কর্মকর্তা, পার্টনার, খুলনা অঞ্চল, মোঃ মোসাদ্দেক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেদ,
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, নায়েবে আমির আব্দুর সবুর শিকদার, জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হোসন, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, উপজেলা এনসিপির আহবায়ক কে এম ফয়সাল আহমেদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক কবির আহম্মেদ সাংবাদিক কে এম মাহমুদুল হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park