
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান,বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার,ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান,বুধবার কিছুক্ষণ আগে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,মঙ্গলবার রাত থেকে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে দিন-রাত অভিযান চালানো হচ্ছিল। তদন্তে জানা যায়,তারা এর আগে ঢাকায় গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,একটি মানবপাচার চক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করেছিল।
তবে পুরো বিষয়টি এখনও তদন্তাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে,উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সম্ভাব্য মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
আরও পড়ুন আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার
Leave a Reply