1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

ক্রিকেট ফাইনালে বাঘাডুবা সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন কলকিহারা নাইট রাইডার্স

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত
145

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭নং মেরুরচর ইউনিয়নের কলকিহারা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত কলকিহারা সুপার লীগ (KSL)–২০২৬ এর জমজমাট ফাইনাল ক্রিকেট ম্যাচ। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এই ফাইনাল ঘিরে সকাল থেকেই খেলাপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস আর ক্রিকেটপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কলকিহারা নাইট রাইডার্স ও বাঘাডুবা সুপার কিংস। টসে জিতে ব্যাটিংয়ে নেমে কলকিহারা নাইট রাইডার্স ১২ ওভারে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ১৮০ রান সংগ্রহ করে এবং প্রতিপক্ষের সামনে ১৮১ রানের কঠিন লক্ষ্য নির্ধারণ করে।
জবাবে ব্যাট করতে নেমে বাঘাডুবা সুপার কিংস শুরু থেকেই লড়াই চালিয়ে গেলেও কলকিহারা নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে শেষ পর্যন্ত লক্ষ্য স্পর্শ করতে পারেনি। নির্ধারিত ১২ ওভারে তারা ১৬২ রান সংগ্রহ করে। ফলে ১৮ রানের জয় নিয়ে কলকিহারা নাইট রাইডার্স কলকিহারা সুপার লীগ (KSL)–২০২৬ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স-আপ হয় বাঘাডুবা সুপার কিংস।

খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম পুরষ্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ২৪ ইঞ্চি এলইডি।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে পুরো মাঠ আনন্দমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা মো. মিজানুর রহমান, সুপার, কলকিহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসা এবং সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং মেরুরচর ইউনিয়ন।
চেয়ারম্যান পদপ্রার্থী
মেরুর চর ইউনিয়ন পরিষদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান, ৭নং মেরুরচর ইউনিয়ন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. শাজাহান শাওন, সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল (বিএনপি)।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৭নং মেরুরচর ইউনিয়ন; মো. জজ মিয়া, জুনাঈদ মেটালিক, বাড়িধারা, ঢাকা; এবং মো. আব্দুল হক, সহকারী শিক্ষক, কলকিহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, মেম্বার, ৮নং ওয়ার্ড; মো. রুস্তম আলী, সভাপতি, বিএনপি ৮নং ওয়ার্ড; মো. আকিবুল হাসান লুলু, সাধারণ সম্পাদক, বিএনপি ৮নং ওয়ার্ড; মো. কামরুজ্জামান (মিস্টার), বিশিষ্ট ব্যবসায়ী, জব্বারগঞ্জ বাজার; মো. হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক, মেরুরচর ইউনিয়ন শাখা; সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক ও মো. সামরুল; চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনোয়ার হোসেন (হক সাহেব) এবং মো. মাহাবুবুর রহমান লাভলু; বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল্লাহ এবং মো. আনারুল, স্বত্বাধিকারী, মুসলিম জুয়েলার্স, জব্বারগঞ্জ বাজার।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালমান, সজীব, রিপন, সৌরভ ও কাওছার। পুরো টুর্নামেন্টের আয়োজন করে কলকিহারা ক্রিকেট ক্লাব।

সার্বিক সহযোগিতা করেন, সাংবাদিক বিপ্লব পাঠান

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন।
উৎসবমুখর পরিবেশ, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি কলকিহারা ও আশপাশের এলাকার ক্রিকেটপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park