
আজ শুভ জন্মদিন আমতলী উপজেলার তরুণ স্বেচ্ছাসেবী সমাজকর্মী, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম-এর।
মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে তিনি দীর্ঘদিন ধরে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে আমতলী উপজেলার এতিম শিশুদের মুখে ফুটেছে হাসি, অসহায় বৃদ্ধরা পেয়েছেন বাজারসামগ্রীসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা।
শুধু তা-ই নয়, উপজেলার প্রতিটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। তাঁর নেতৃত্বে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
শুভ জন্মদিনে মোঃ রিয়াজুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবসেবার এই মহৎ পথচলা আরও সফল হোক—এই কামনা রইল। মহান আল্লাহ তাআলা তাঁকে কবুল করুন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন। আমীন।
আরও পড়ুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬’আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির বৈঠক
Leave a Reply