
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে ২ নং উপশহর তফিউদ্দিন স্কুল মাঠে নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি আয়োজিত ব্রাজিল সমর্থক একাদশ বনাম আর্জেন্টিনা সমর্থক
একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে আর্জেন্টিনা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চমৎকার গোলকিপিং করার কারণে ব্রাজিল একাদশের গোলরক্ষক সাব্বির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এর আগে খেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যবসায়ী আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম,বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,শ্রমিক নেতা হাফিজুর রহমান হিরু,দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ওমর ফারুক মিলন.ক্রীড়া সংগঠক এবং গাড়ি ব্যবসায়ী মোঃ খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনসুর আলম।
খেলা পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান সহকারি সুজিত রায় এবং বেলাল হোসেন চতুর্থ রেফারী ফয়জার রহমান ফেইসবুক লাইভে ছিল শরীফ ভিডিও বীরগঞ্জ। ধারাবর্ণনায়-ছিলেন ধারাভাষ্যকার এস এম রফিক।
আরও পড়ুন নীলফামারীতে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Leave a Reply