
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ রংপুর রেঞ্জ ডিআইজি কোতয়ালী,চিরিরবন্দর থানা ও সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে- রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম। তিনি পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
এ সময় কোতয়ালী ও চিরিরবন্দর থানা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের সময় তিনি থানা ও কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন, দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা,জনসেবার মান বৃদ্ধি, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
26/06/2026 ইং
আরও পড়ুন নড়াইলের কল্যাণপুর গ্রামে আশফল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু
Leave a Reply