
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ বৃহস্পতিবার দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে টিউবওয়েল বিতরণ। জেলা পরিষদের অর্থায়নে-খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সুবিধার্থে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। টিউবওয়েল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিটন। তিনি বলেন,স্থানীয় উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের উপকারে আসবে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply