
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর কর্তৃক ০১টি গিয়ার চাকুসহ একজন চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার
দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা (পিপিএম) এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গত ২৩/০৬/২০২৬’৫.৫০মি: দিনাজপুর কোতয়ালী থানাধীন শহরের বাহাদুর বাজারের কতিপয় ব্যক্তি বাজারে মালামাল নিয়ে আগত ট্রাক-চালক এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাইয়া তাহাদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আসামী ১। মোঃ তাহি (২২) সাং-পাহাড়পুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে একটি স্টিলের তৈরী সুইচ গিয়ার চাকু, যাহার মাঝখানে কাঠের অংশ আছে,চাকুটির দৈর্ঘ্য বন্ধ অস্থায় ১৪ সেন্টিমিটার এবং খোলা অবস্থায় দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার,
উদ্ধার পূর্বক ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর সহযোগী ২। মোঃ ফাহিম (২২) সাং-কাঞ্চন কলোনী,৩। মোঃ মাসুদ (২৫) সাং-পাহাড়পুর,উভয় থানা-কোতয়ালী-দিনাজপুর পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সু-কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নিমিত্তে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।
আরো পড়ুনঃ রাজিবপুরে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা
Leave a Reply