1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
107

মোঃ সাইদুর রহমান (রুবেল মোল্লা) : ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে বুলডোজার চালক ও সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। 

সড়ক ও জনপদ বিভাগ জানায়, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল।

ঘণ্টা খানেক অভিযান করে কিছু দোকান উচ্ছেদ করার এক পর্যায়ে হকাররা হামলা করে চালক ও সহকারীকে আহত করে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। এ জায়গায় আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।

এদিকে হকাররা অভিযোগ করে বলেন, আমাদের কোনো নোটিশ না দিয়ে আজকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। 

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সময়ে সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। অন্তত বছরে একবার হলেও এ ধরনের কর্মসূচি নেওয়া হয়।

সরকারি সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয়, পথচারীদের চলাচল বিঘ্নিত হয় এবং জনভোগান্তি বাড়ে। এসব বিবেচনায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। স্থানীয় সংসদ সদস্যও বলেছেন, যাতে ওই এলাকায় যানবাহন দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষ শৃঙ্খলাভাবে ফুটপাত ব্যবহার করতে পারেন, সে জন্য অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আজ সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন দোকানদার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। তাদের আচরণ অনেকটা মবের মতো ছিল। এতে আমাদের কাজ বাধাগ্রস্ত হয় এবং এক্সকাভেটরের চালক গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হামলার পেছনে কোনো ব্যক্তির নির্দেশনা ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমি এখানে নতুন হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিনি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় হঠাৎ কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে খননযন্ত্রের চালককে ইট-পাটকেলের আঘাতে আহত করেন।

তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং কারও ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করা হবে।

আরও খবর : ঢাকা-তেহরান ফ্লাইটের প্রস্তাব ইরানের স্পিকারের সাথে সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত ড.জলিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park