1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত
86

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা-এ জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি ( এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আহাদুল ইসলাম দিবস, যিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনৈতিক চর্চাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এনসিপির জেলা আহ্বায়ক এস এম খাদিমুল ইসলাম খুদি, সদস্য সচিব আহাদ এবনে শহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক শহী আহমেদ ছোটন, সদস্য আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খোকাসহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে একটি গণমুখী, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুরো আয়োজনের সভাপতিত্ব করেন মোঃ শফিজল ইসলাম, যিনি সাদুল্লাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিশেষভাবে আলোচিত হয়।

স্থানীয় পর্যায়ে একজন জনদরদী, সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত এবং সাধারণ মানুষের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ শফিজল ইসলাম আসন্ন ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তিনি ব্যাপক আলোচনায় রয়েছেন।

স্থানীয় জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততা তাঁকে ইতোমধ্যেই জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

অনুষ্ঠান শেষে সভাপতি মোঃ শফিজল ইসলাম নিজ উদ্যোগে উপস্থিত সকল নেতাকর্মী, অতিথি ও সাধারণ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন। তাঁর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অনেকেই বলেন, নেতৃত্ব শুধু বক্তব্যে নয়—মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাদুল্লাপুরে এনসিপির এই পরিচিতি সভা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সভাপতি মোঃ শফিজল ইসলামের সক্রিয় ও মানবিক নেতৃত্ব ভবিষ্যৎ স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও অনেকে মনে করছেন।

আরও খবর: কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park