
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি: পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফল মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল মেলার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জহুরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী অফিসার মাসুদুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার হোসনে আরা,একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর নবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মিনহাজুল হক নবাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী করা হয়। দর্শনার্থীরা ফলের বিভিন্ন জাত,পুষ্টিগুণ ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। এ সময় বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন,ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বাড়ানোর মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের ফল চাষে আরও উৎসাহিত করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
Leave a Reply