1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সংশোধনী – হাটিকুমরুলে গোলচত্তর এলাকায় কিশোর গ্যাং লিডার মন্জুরুলের দৌড়াত্ব থামাতে প্রসাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৯ বার পঠিত
90

সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মঞ্জুরুল (২৫)।

কিশোর বয়স থেকেই হাটিকুমরুল গোলচত্তর এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জরিত। মাদক, জুয়া, ছিনতাই সহ নানান অপরাধ মূলক কাজই তার নেশা। কৈশর পেরিয়ে যুবক মন্জুরুল এখন অপরাধী ও কিশোর অপরাধীদের গডফাদার।

মন্জুরুলকে নিয়ে একাধিকবার বিভিন্ন প্রত্রিকায় নিউজ ও তার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হওয়া সত্তেও এমন কি তার কাছে অস্র আছে এমন অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পরও এখনও ধরাছোয়ার বাইরে মন্জুরুল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী জানান, আমি প্রস্রাব করার জন্য পাবনা বাসস্ট্যান্ডের পিছনের ভাঙ্গা রেস্ট হাউজের নিচে গেলে মন্জুরুল ও তার সহযোগিরা আমাকে ফাকা রুমে নিয়ে মারধর করে সামনে একটি ওয়াকিটি সেট দিয়ে আমাকে চোর সাবস্থ্য করে ভিডিও করে, এবং আমার মটর সাইকেল কেরে নেয়।

পরবর্তীতে সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে কয়েক ধাপে কয়েক লক্ষ্য টাকা নেয়, আমি ইজ্জতের ভয়ে কাউকে কিছুই না বলে দিয়ে দেই।

এখনও আমার মটর সাইকেল তাদের কাছেই রয়েছে।

এছাড়াও হাটিকুমরুল এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবাসিক হোটেলের মালিক জানান, মন্জুরুল, শাহিন, নয়ন সহ বেশ কয়েকজন নিয়মিত আগে আবাসিকে আসত, জুয়া ও মাদকের আড্ডা দিত, মাঝে মাঝে আবসিকে ছেলে মেয়ে ডুকলে তাদের জিম্মি করে মোটা অংকের টাকা নিত।

আমরা আসলে নিরুপায় হয়ে মেনে নিতাম। এখন আবাসিক বন্ধ তাই এখন আর আসছে না।

হাটিকুমরুল গোলচত্তর এলাকার বাসিন্দা রুহুল আমিন জানান, এই ছেলেটা ইদানীং নাকি রোড এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ও ছিনতাই চক্রের মূল হোতা। প্রসাসনের কিছু পুলিশের সাথে সক্ষ্যতা থাকার কারনে বিভিন্ন সময় থানায় অভিযোগ হওয়া সত্বেও পার পেয়ে গেছে। এখন কিশোর গ্যাংয়ের গড ফাদারে রুপান্তর হয়েছে।

সামাজিক যোগাযোগ একটি মাধ্যমে একটি ভিডিও দেখলাম সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, তার কোমরে অস্ত্র থাকলে নাকি শরীর গরম হয়ে যায়, পুলিশ প্রসাশনের নাকের ঢগায় এরকম একজন ছিনতাইকারী ও মাদক কারবারী, চাঁদাবাজ ঘুরে বেড়াচ্ছে, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিৎ, ভবিষ্যতে যেন আর কেউ এরম ভয়ংকর আপরাধী হয়ে উঠতে না পারে।

হাটিকুমরুল গোলচত্তরের পাবনা ও ঢাকা মহাসড়কের কয়েকজন চা দোকানদার জানান, দিনের বেলায় এদের কাউকেই দেখা যায় না, মন্জুরুল, শাহিন, নয়ন কে রাতের বেলায় মাঝে মাঝে বাস্ট্যান্ডে দেখা যায়। আবার কিছুক্ষনপর হাওয়া হয়ে যায়।

মন্জুরুলের এক নিকট আত্মীয় জানান, ছোট থেকেই ছেলেটি বখে গিয়েছে অনেক শাশন করার পরও ভালো হলো না, কয়েকদিন আগেই তার অন্য এক আত্বীয় নওগায় কাজ করার জন্য রেখে এসেছে, সে সেখান থেকে নাকি চলে এসে এখন কোথায় থাকে কে জানে।

রশিদপুর এলাকার এক বাসিন্দা জানান, এমন কোন অপকর্ম নেই যা মুন্জুরুল করে না। শশীরে জোর দেখিয়ে মামুষকে ভয়ভীতি দেখানোয় তার কাজ।

রশিদপুর এলাকার আরও এক বাসিন্দা জানান, শুনেছিলাম বিভিন্ন অপকর্মের জন্য তার বাবা নাকি তাকে বিদেশ পাঠিয়ে দিবে, তবে বেশ কয়দিন হলো এলাকায় তেমন চোখে পরে না।

এলাকাবাসী ও সচেতন মহল দাবি, কিশোর গ্যাং ও অপরাধ দমনে সরকার বদ্ধ পরিকর৷ হাটিকুমরুল গোলচত্তরকে মাদক, জুয়া, ও ছিনতাই মুক্ত করতে এসব অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দাতা সহ মন্জুরুল ও তার গ্যাংয়ের বাকি সদস্যের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিৎ।

এ ব্যাপারে অভিযুক্ত মন্জুরুল ও তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ও ভিডিও ক্লিপ দেখেছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গন্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, সরকার মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স ঘোষনা করেছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছি, ঘটনাটি অত্যান্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন কাহারোলে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park