
নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন চর রাজিবপুর থানার ডিএসবি এএসআই(নিরস্ত্র) মোঃ বুলবুল ইসলাম।
গত ১৫ জুন ২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় চর রাজিবপুর উপজেলার রাজিবপুর থানার ডিএসবি এএসআই( নিরস্ত্র) মোঃ বুলবুল ইসলাম তাঁর পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার লাভ করেন। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফজলে রাব্বি, পিপিএম তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা সদস্যদের উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান করা হয়। এতে পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং জনগণের সেবার মান আরও উন্নত হয়।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মদক্ষতার মূল্যায়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।
আরও খবর: নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
Leave a Reply