1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত
36

মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নাগরপুরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় কর্মশালাটি পরিচালিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাঈদুর রহমানের উপস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নূরুল বাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ রেজাউল, নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব হোসেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. রাশেদুল হাসান, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস এবং বাসাইল উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. নূরুল বাছির বলেন, পরিবেশবান্ধব ‘সোনালী আঁশ’ পাটের হারানো গৌরব পুনরুদ্ধার এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষের বিকল্প নেই। তিনি উন্নত জাতের বীজ ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে মানসম্মত পাট ও পাটবীজ উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এবং “পাট পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট চাষের সম্প্রসারণ ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক ও কৃষাণী অংশ নেন। কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষাবাদ, উন্নতমানের পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ, রোগবালাই ব্যবস্থাপনা এবং কম খরচে পাটের আঁশ ছাড়ানোর আধুনিক পদ্ধতি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারী কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে কৃষকরা পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করায় সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park