
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় চুরির মাত্র সাত ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের দুটি ফিজিয়ান (বিদেশি) গাভী উদ্ধারে থানা পুলিশ। একই অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের এক সক্রিয় সদস্য আশরাফুল ইসলামকে আটক করেছে খানসামা থানা পুলিশ।
গত সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আটক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলার কাজদহ গ্রামের বাসিন্দা এবং মজিবর রহমানের ছেলে। পুলিশ জানায়,সোমবার ভোরে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা মো. হামিদুল ইসলামের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে।
গভীর রাতে চোরচক্রের সদস্যরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে মূল ফটকের তালা কেটে গোয়ালঘরে থাকা দুটি ফিজিয়ান গাভী নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন থানা পুলিশ।
আরও পড়ুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস আহমেদ
Leave a Reply