
নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা প্রেসক্লাবের সদস্য গোলাম রাব্বানী নাদিম এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১৫ জুন) বিকালে অনুষ্ঠিত ওই স্মরণ সভায় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ ও সাংবাদিক নাদিম এর সহধর্মিণী মনিরা বেগম।
স্মরণ সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। স্মরণ সভা শেষে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের রূহের মাগফিরাত করে কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ।
স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে নাগরিক টিভির প্রতিনিধি আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ, উপজেলা প্রেসক্লাবের সদস্য রিপন রাজ, হারুন উর রশিদ, গাজী মোস্তফা, গোলাম মোস্তফা, রাসেল রানা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলা তদন্তের নামে সময় ক্ষেপনের প্রতিবাদ জানান। সেই সাথে প্রকৃত আসামীদের বিচারে আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য ২০২৩ সালের ১৪ জুন রাতে দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড়ে সন্ত্রাসীদের হামলা মারাত্মক হন এবং পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
অরও পড়ুনঃ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা
Leave a Reply