1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত
115

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার ব্যবসায়ী ও মজুমদার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী শাজাহান মজুমদার তার এবং তার ছেলেকে জড়িয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শাজাহান মজুমদার বলেন, অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং আদালতে দাখিল করা অভিযোগের মধ্যে সুস্পষ্ট অসামঞ্জস্য রয়েছে। এসব বিষয় তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, ২০২৬ সালের ২২ এপ্রিল লাকসাম থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছিল যে, সংশ্লিষ্ট মেয়েটি মশার কয়েল কিনতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলনে অপহরণ, ধর্ষণ ও অবৈধ গর্ভধারণের মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা পূর্বের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।
শাজাহান মজুমদারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সিসিটিভি ফুটেজ স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে সংরক্ষিত রয়েছে। ওই ফুটেজে সংশ্লিষ্ট তরুণীকে তার ছোট বোনের সঙ্গে প্রতিষ্ঠান ত্যাগ করতে দেখা যায় বলেও তিনি দাবি করেন।
এছাড়া আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, মেয়েটি আল-আমিন ইনস্টিটিউটে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অনুযায়ী তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন শাজাহান মজুমদার।
বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন উল্লেখ করে তিনি বলেন, আইন ও বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালতের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা সামনে আসবে।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এবং দালিলিক তথ্য যাচাই করা জরুরি। একতরফা তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, তার ব্যক্তি-সুনাম, পারিবারিক মর্যাদা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান।
তবে এ বিষয়ে অভিযোগকারী ফারহানা মাহমুদা ঝর্ণার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park