
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্তকরণ ও স্থানীয় জনমত যাচাইয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় নাচনমহল বাজার এলাকায় আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. খোকন এবং সাংগঠনিক সম্পাদক মো. আলামীন হোসেন রানা।
সভায় বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আ. আজিজ খলিফা গত তিন মাসে নাচনমহল ইউনিয়নে পরিচালিত বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগের বিষয়ে উপস্থিত জনসাধারণকে অবহিত করে আগামীতে এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান।
সভায় বক্তা ও উপস্থিত শ্রোতাদের একটি বড় অংশ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. আজিজ খলিফাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবি জানান। তবে প্রাথমিকভাবে তিনি প্রার্থী হওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন। পরে উপস্থিত জনসাধারণের ব্যাপক সমর্থনের প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সংসদ সদস্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ নাচনমহল ইউনিয়নের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন শিকলে বাঁধা আইনের শাষণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা
Leave a Reply