1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বকশীগঞ্জে মাদক সেবনকালে আটক ৩, প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত
111

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুন) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়াপাড়া এলাকার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মিয়াপাড়ায় অভিযান চালিয়ে শান্ত ও আজিজ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। একই সময়ে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সোহাগকে মাদক সেবনের সময় আটক করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। শুনানি শেষে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন এবং সোহাগকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন আদালত।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাদের সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বকশীগঞ্জে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park