1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সরিষাবাড়ীতে বিজ্ঞান শিক্ষার সাইন্স বান্ডেল কোর্সের যাত্রা শুরু

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত
123

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বিজ্ঞান শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানকে আরও সহজ ও আনন্দদায়ক করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশেষায়িত শিক্ষাক্রম “সাইন্স বান্ডেল কোর্স”।

শুক্রবার (৫ জুন) বিকালে সরিষাবাড়ী পৌরসভা সংলগ্ন সাইন্স হাব ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের অরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজর সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল বারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধিজনরা।

​উদ্বোধনী বক্তব্যে কোর্সের ইন্সট্রাক্টর ফরিদ সরকার জানান, ‘সাইন্স বান্ডেল’ কোর্সটি প্রচলিত মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেবে। এই কোর্সের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে: সমন্বিত সিলেবাস, যেখানে গণিত, উচ্চতর গণিত,রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানকে সম্পূর্ণ নতুন ও সহজ পদ্ধতিতে উপস্থাপন। জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলো ভিজ্যুয়াল ও অ্যানিমেশনের মাধ্যমে সহজে বুঝিয়ে দেওয়া।

কোর্সের অপর ইন্সট্রাক্টর কানন আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের হাতে কলমের মাধ্যমে ঘরে বসেই ছোট ছোট বৈজ্ঞানিক পরীক্ষা করার বিশেষ গাইডলাইন থাকবে। যেকোনো সময় যেকোনো প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানের শিক্ষার্থীদের প্রস্তুত করার দক্ষতা অর্জনের কৌশল শেখানোর ব্যবস্থা থাকবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই। সাইন্স বান্ডেল কোর্সটি শিক্ষার্থীদের মনের ভেতরের বিজ্ঞানের ভয় দূর করে অনুসন্ধিৎসু মন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান তিনি।

এতে অন্যান্যদের মধ্যে এডুকেশন সুইস এর পরিচালক আল মামুন সিফাত,,আরামনগর কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মমিনুল ইসলাম কিসমতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন সন্ত্রাসী ভাড়া করে সাবেক শশুরবাড়ি ভাঙচুর, শশুর শাশুড়ি জখম, মাহিদিয়ায় আতঙ্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park