
নিজস্ব প্রতিনিধি: ৬জুন ২০২৬ ইং (শনিবার) বিকেল ৫ ঘটিকায় মাদক, বাল্যবিবাহ, জুয়া সহ আইন শৃঙ্খলার অবনতি হয় এমন সকল ছোট-বড় অপরাধ থেকে দূরে থাকতে জনসাধারণকে সচেতন করতে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।
চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জ্বনাব, আবুল হাসেম মাস্টারের সঞ্চালনা ও আহবানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সিনিঃ সহ-সভাপতি মোঃ নুরনবী মোল্লা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের নব নিযুক্ত ইনচার্জ মোঃ আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া।
এছাড়াও সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের এস আই আল-আমিন, এ এস আই জহির উদ্দিনসহ স্থানীয় সচেতন মহল ও অত্র এলাকার যুবসমাজ, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক মাস্টার, চর আমখাওয়া ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ শাহ-জাহান মোল্লা, চর মাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (ফোটা),
তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম, সাবেক ইউ,পি সদস্য মোঃ নুর হোসেন, সাব রেজিঃ অফিস দলিল লেখক মোঃ রকিবুল ইসলাম (বাদল), চর আমখাওয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক মোঃ লাভলু মোল্লা সহ প্রমূখ ব্যক্তিবর্গ মাদক,
বাল্যবিবাহ, জুয়া, অনলাইন জুয়া সহ আইন শৃঙ্খলার অবনতি হয় এমন সকল ছোট-বড় অপরাধ থেকে দূরে থাকতে জনসাধারণকে সচেতন করতে গঠনমূলক আলোচনা ও মতামত প্রকাশ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, বাল্যবিবাহ সহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিতব্য সভার সমাপ্তি হয়।
আরও খবর: শেরপুরের শ্রীবরদী সীমান্তের বাবেলাকোনা থেকে ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি
Leave a Reply