1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের  চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত
63

মোজাম্মেল হক, বীরগঞ্জ প্রতিনিধি:
সবুজে ঘেরা একটি নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা।

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক পরিবারের হাতে কাঁঠাল, আমড়া, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার। তিনি বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”
চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এসব গাছ বড় হলে যেমন পরিবারের অর্থনৈতিক উপকার হবে, তেমনি পরিবেশও হবে আরও সবুজ ও নিরাপদ। এমন উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সমাজসেবক সোহেল আহমেদ, সভাপতি তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান, সহ-সভাপতি সাবির হোসেন, প্রদীপ রায় জিতু ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য রিপন ইসলাম, রবি আকবর, জামিউল ফেরদৌসী, তামিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু একটি চারা নয়; এটি আগামী দিনের নির্মল বাতাস, ছায়া, খাদ্য ও নিরাপদ পরিবেশের প্রতিশ্রুতি। সেই বার্তা ছড়িয়ে দিতেই বীরগঞ্জে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুনঃ বীরগঞ্জে শতগ্রামে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park