1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত
84

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওগাঁর মান্দা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫টি পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ২৫ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী থেকে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে একটি ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জনসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, টাঙ্গাইলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমজীবী ভাইদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আমরা নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

আরও পড়ুন নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park