
কালাই প্রতিনিধি মোঃইব্রাহিম হোসেন
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ ইউনুস আলী মন্ডলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ জুন (বৃহস্পতিবার) বেলা ৪:৩০ ঘটিকায় স্থানীয় একটি চত্বরে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উদয়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকেরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ইউনুস আলী মন্ডল বলেন, “উদয়পুর ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক ও সুশাসিত ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য।” এই লক্ষ্য অর্জনে তিনি সর্বস্তরের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন এবং সক্রিয় সহযোগিতা কামনা করেন।
কর্মী সমাবেশে উপস্থিত অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জনাব ইউনুস আলী মন্ডলের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলার সেরা গুণিজন সংবর্ধনা পেলেন আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল
Leave a Reply