1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত
116

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় এ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে হ্যান্ডলিংকৃত মোট কনটেইনারের মধ্যে আমদানিকৃত ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানিকৃত ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। চলতি বছরের মে মাসে সেই রেকর্ড অতিক্রম করে নতুন মাইলফলক স্থাপন করা হয়েছে।

সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর টার্মিনালের কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেড এবং প্রবেশ-বহির্গমন গেটগুলোতে দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুততর হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, “এনসিটিতে একক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ের এ নতুন রেকর্ড দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের সাফল্য জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।”

বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও খবর: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park