1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

নরসিংদীতে ড্রিম হলিডে পার্ক, ঈদের ছুটিতে উচ্ছ্বসিত দর্শনার্থীরা

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৮ বার পঠিত
115

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পার্কটিতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদুল আজহার ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ‘ড্রিম হলিডে পার্ক’। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় অবস্থিত এ পার্কটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কজুড়ে রয়েছে বর্ণিল সাজ ও ঈদের আমেজ। শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে ড্রিম রিভার কেভ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ৪০টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সব বয়সী দর্শনার্থীরা।

এ পার্কের ‘রিভার কেভ’ রাইডটি আন্তর্জাতিক ভাবে নজর কেরেছে। দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়া প্রতিটি রাইডে চড়তে গুনতে হচ্ছে ৭০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন প্যাকেজে রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী উপভোগ করছেন নান্দনিক সব রাইড।

দর্শনার্থীরা জানান, এবারের ঈদে ড্রিম হলিডে পার্ক আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এ সময় হারন অর রশীদ ও আছিয়া দম্পতি জানান, ইউটিউবে ভিডিও দেখে প্রথমবারের মতো তারা এখানে ঘুরতে এসেছেন। তারা অনেক আনন্দ উপভোগ করেছেন এবং ভবিষ্যতে আবারও আসবেন বলে জানান।

ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা বলেন, আন্তর্জাতিক মানের এই পার্কটি প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুনভাবে সাজানো হয়। এবারও নতুন রাইড সংযোজনের পাশাপাশি পুরোনো রাইডগুলো আধুনিক ডিজাইনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে দেশি-বিদেশি বহু পর্যটকের আগমন ঘটে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। এছাড়া এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুনঃ ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানীর মাংস বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park