
লাকসাম প্রতিনিধি:
“আমরা জুয়েলারী পরিবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসাম জুয়েলারী সমিতির উদ্যোগে বৈশাখী আনন্দ ভ্রমণ ১৪৩৩ বাংলা’র পুনর্মিলনী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে জুয়েলারী ব্যবসায়ী, স্বর্ণশিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ।
সভাপতিত্ব করেন লাকসাম জুয়েলারী সমিতির সভাপতি বাবু সুভাষ বনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিজিৎ সাহা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, মোঃ শাহআলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং মোঃ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা লাকসামের জুয়েলারী ব্যবসার ঐতিহ্য ও স্বর্ণশিল্পীদের অবদানের কথা তুলে ধরেন।
তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও মনোজ্ঞ পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। “কে তুমি তন্দ্রা হরনী” শিরোনামের বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করে স্বর্ণ শিল্পী সমিতি, লাকসাম, কুমিল্লা।
আরও পড়ুন শৈলকুপায় ডাকাতির শিকার মনিরুলকে অটোভ্যান উপহার দিল জামায়াত
Leave a Reply