
নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা
“দুর্যোগ প্রস্তুতি এখনই, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০ টায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রাজিবপুরের আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম শামীম। তিনি বলেন, “দুর্যোগ যেকোনো সময় আসতে পারে।
তাই আগাম প্রস্তুতি, সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে জানমাল রক্ষা করা সম্ভব। ফায়ার সার্ভিস জনগণের বন্ধু হিসেবে সবসময় কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপি আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক সাব্বীর হোসেন, এবং রাজিবপুর থানার এস আই রুকন উদ্দিন,। তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রাজিবপুরের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফ। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস দিনরাত কাজ করে যাচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।”
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া, প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী ও উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে অগ্নিনির্বাপণ মহড়া, ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা এবং লিফলেট বিতরণ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন নরসিংদীতে পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
Leave a Reply