
স্টাফ রিপোর্টার এম আতিকুল ইসলাম ওসমানী
বরিশালের বানারীপাড়া থেকে বিশারকান্দি সড়কের উদয়কাঠি ইউনিয়নের শেরেবাংলা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় চলমান সড়ক নির্মাণকাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ‘প্রাইম কোট’ (গলিত পিচ) প্রয়োগ ছাড়াই কাজ সম্পন্ন করা হচ্ছে, যা ভবিষ্যতে রাস্তার স্থায়িত্ব নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।
প্রকৌশলগতভাবে প্রাইম কোট রাস্তার বেস স্তরের সাথে উপরের কার্পেটিংয়ের সংযোগ দৃঢ় করে এবং সড়কের স্থায়িত্ব নিশ্চিত করে।
কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের দাবি, প্রাইম কোট ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না—এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও প্রয়োজনীয় ধাপ উপেক্ষা করে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন
Leave a Reply