
ঝালকাঠি প্রতিনিধি
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন তরুণ সমাজসেবক মোঃ শামীম চৌধুরী। তিনি নিজেকে সৎ, নির্ভীক ও আদর্শবান প্রার্থী হিসেবে উল্লেখ করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রার্থী শামীম চৌধুরী তার নির্বাচনী অঙ্গীকারে জানান, ৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করা, শিক্ষা বান্ধব সমাজ গঠন, নিরপেক্ষ সালিশ ও সুষ্ঠু মীমাংসা নিশ্চিত করা, গ্রাম উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করা এবং উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে জনগণের পাশে থাকা হবে তার মূল লক্ষ্য।
তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সেবা করার সুযোগ চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এলাকাবাসীর মাঝে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে এবং তরুণ ভোটারদের মধ্যেও বেশ সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
আরও পড়ুন গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Leave a Reply