
নকলা, শেরপুর:
শেরপুরের নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে বালিকা বিভাগে বাছুর আলগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালক বিভাগে বিহাড়ীপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
এছাড়া তৃতীয় স্থান অর্জন করে বালক বিভাগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামসহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম হোসেন।
অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন
Leave a Reply