
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোলে পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। দিনাজপুর জেলা ট্রাক, ট্র্যাংকলরী ও ট্রাক শ্রমিক ইউনিয়ন কাহারোল থানা শাখা স্ট্যান্ড কমিটির আয়োজনে, পহেলা মে উপলক্ষে এক বিশাল র্যালী অফিস থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সংগঠন কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে সংগঠনের সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই দিনটি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের দাবিতে এই দিবসের তাৎপর্য অপরিসীম।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনই আজকের পহেলা মে দিবসের ভিত্তি। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই অধিকার আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার উৎস।
বাংলাদেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা নানা কর্মসূচির আয়োজন করেছে। র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের ঘামেই গড়ে উঠছে অর্থনীতির ভিত। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পহেলা মে আমাদের মনে করিয়ে দেয়—শ্রমিকদের অধিকার রক্ষা করা শুধু একটি দিনের বিষয় নয়, বরং এটি একটি চলমান দায়িত্ব। সম্মান ও সমতার ভিত্তিতে একটি উন্নত সমাজ গঠনে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করাই হোক এই দিনের অঙ্গীকার।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
Leave a Reply