1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

জ্বালানী সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দুর্ভোগে নাভিশ্বাস

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত
51

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে বিদ্যুৎ সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। জ্বালানি সংকট ও একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন কমে গিয়ে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

সর্বশেষ হিসাবে, ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় ১ হাজার ৪৩২ দশমিক ৭৩ মেগাওয়াটে, বিপরীতে সরবরাহ ছিল প্রায় ১ হাজার ৪৭০ মেগাওয়াট। তবে উৎপাদন ঘাটতি, গ্রিড ব্যবস্থাপনা ও জ্বালানি সংকটের প্রভাবে কার্যকর লোডশেডিং ২৫০ থেকে ২৮০ মেগাওয়াটের মধ্যে ঘোরাফেরা করছে।

সকাল ১১টার হিসাবে চাহিদা ছিল ১ হাজার ৩৮৪ মেগাওয়াট, যেখানে সরবরাহ ছিল ১ হাজার ৯৫ দশমিক ৯৬ মেগাওয়াট। অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে সরবরাহ বাড়লেও সামগ্রিক ঘাটতি কমছে না। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চাপ ও অভ্যন্তরীণ উৎপাদন সংকট মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিদ্যুৎ সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি ঘাটতি। গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্যাসচালিত একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ২৮টি কেন্দ্রের মধ্যে অন্তত ৬টি কেন্দ্র বর্তমানে বন্ধ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ২, ৩ ও ৫ বন্ধ রয়েছে। এছাড়া রাউজান-১ ও রাউজান-২—দুটি বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে নেই। জুডিয়াকের কেন্দ্রটিও বন্ধ থাকায় উৎপাদন সক্ষমতা আরও কমে গেছে।

সচল কেন্দ্রগুলোর অনেকগুলোই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। যেমন—এনলিমা কেন্দ্রের উৎপাদন সকালে ১০০ মেগাওয়াট থাকলেও সন্ধ্যায় তা নেমে আসে মাত্র ১৭ মেগাওয়াটে। আনোয়ারা ইউনাইটেড, বিআর পাওয়ার, এনার্জিপ্যাকসহ বেশ কয়েকটি কেন্দ্র আংশিক সক্ষমতায় চলছে।

অন্যদিকে, মাতারবাড়ি, শিকলবাহা ও বাঁশখালীর এস আলম কেন্দ্র থেকে উল্লেখযোগ্য উৎপাদন হলেও তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়।

ঘন ঘন লোডশেডিংয়ে নগরজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। চকবাজার, পাঁচলাইশ, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, বাকলিয়া, টেরিবাজারসহ বিভিন্ন এলাকায় দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা।

ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ওয়াসার পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে, ফলে অনেকেই পানি সংকটে পড়ছেন। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

রাতের বেলায় লোডশেডিং আরও কষ্টদায়ক হয়ে উঠছে, কারণ এ সময় গরমের তীব্রতা বেশি থাকায় বিশ্রাম ও ঘুম ব্যাহত হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। কিন্তু বর্তমান জ্বালানি সংকট অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সরকার ইতোমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমানো এবং শপিং মল দ্রুত বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে।

চট্টগ্রাম পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এবং বন্ধ কেন্দ্রগুলো চালু না হলে লোডশেডিং কমার সম্ভাবনা কম। বরং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

আরও খবর: পাওনা টাকা না পেয়ে ঘরের টিন,বেড়া খুলে নিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park