
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়ায় আশ ফাউন্ডেশন ও আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তিনটি এতিমখানা এবং অসচ্ছল পরিবারের মাঝে প্রায় ৪০০ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ মানবিক উদ্যোগে এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ কর্মসূচির আওতায় নলুয়া এলাকার ডলুকুল নুরিয়া মাদ্রাসা এতিমখানা পেয়েছে ২ বস্তা (১০০ কেজি) চাল, ১ বস্তা (২৫ কেজি) ডাল, ১ কার্টুন (১৮ লিটার) তেল এবং ২ কার্টুন (১০ কেজি) খেজুর।
এছাড়া মাওলানা রশিদ আহমদ পরিচালিত মুখলেছিয়া উলুলুম কোরআন মাদ্রাসা ও এতিমখানা (পূর্বগাটিয়া ডেঙ্গা, নলুয়া) পেয়েছে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৮ কেজি তেল ও ৫ কেজি খেজুর।
অপরদিকে উত্তর সাতকানিয়ার রসুলাবাদ চৌধুরী পাড়ায় অবস্থিত রহমাতুল্লিল আলামীন (সাঃ) এতিমখানায় বিতরণ করা হয় ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৮ লিটার তেল ও ৫ কেজি খেজুর।
এছাড়াও পশ্চিম নলুয়া আদর্শ পাড়ার ১২টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল এবং ৫০০ গ্রাম খেজুর প্রদান করা হয়।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক এবং ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ উদ্যোগে আশ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পুরো কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী নলুয়ার জিয়াবুল হোসেন তারেক, যিনি একজন মানবাধিকার কর্মী ও সমাজসেবক হিসেবে পরিচিত।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।
Leave a Reply