1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সংবাদ সম্মেলনে গৃহবধূর অভিযোগ প্রতিপক্ষরা ৭বছর ধরে নির্যাতন করে আসছে, এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত
80

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
প্রতিপক্ষরা সাত বছর ধরে নির্যাতন করে আসছে বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। এমনকি তাঁরা প্রাণ নাশের হুমকিও দিচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। রবিবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শাহাজাদী রেকসনা নামের এক নারী। তিনি নলছিটি শহরের পূর্ব মালিপুর বিআইপি সড়কের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পৈত্রিক জমিতে শাহাজাদী রেকসানার একটি টিনসেডের ঘর রয়েছে। ২০০৪ সাল থেকে ওই ঘর তিনি ভাড়া দিয়ে আসছেন। স্বামীর চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। তাদের পেছনের জমির একাংশ বোনের কাছ থেকে কিনে নেন মোহাম্মদ আলী তালুকদার নামে এক ব্যক্তি। তিনি ২০১৯ সালে ওই জমিতে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। শাহাজাদী রেকসনা বাড়িতে না থাকার সুযোগে মোহাম্মদ আলী তালুকদার, তাঁর ছেলে রুবেল তালুকদার ও রেদোয়ান তালুকদার টিনসেডের ঘরটির একাংশ ভাঙচুর করে। তাঁরা শাহাজাদীর জমির ভেতরেই ভবন নির্মাণের কাজ শুরু করে। এর প্রতিবাদ করায় ঘরের ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখায় প্রতিপক্ষরা। খবর পেয়ে শাহাজাদী রেকসনা ঢাকা থেকে বাড়িতে আসলে মোহাম্মদ আলী নানাভাবে তাঁর জমি কেনার জন্য চাপ সৃষ্টি করে। জমি বিক্রি না করলে দখল করে নেওয়ার হুমকি দেয়।

এ অবস্থায় তিনি ঝালকাঠির আদালতে একটি মামলা করলে আদালত জমিতে ১৪৪ ধারা জারি করেন। পরে স্থানীয়দের অনুরোধে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জমিও মেপে দুই পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে মোহাম্মদ আলী ও তাঁর ছেলেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় আদালতের নির্দেশ ও সালিস বৈঠকের রায় অমান্য করে ভবনের একতলা সম্পন্ন করে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা আবারো দ্বিতীয় তলার কাজ শুরু করে। এতে শাহাজাদী বাধা দেন এবং আদালত থেকে ১৪৪ ধারা জারি করেন। এর পরেও তাঁরা রাতের আঁধারে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এতে বাধা দিলে ওই নারীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে তাঁরা। তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে রুবেল ও রেদোয়ান। ১০ লাখ টাকা চাঁদার মিথ্যা অভিযোগ এনে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশন করিয়ে হয়রানি করা হচ্ছে বলেও শাহাজাদী অভিযোগ করেন। তিনি বলেন, সাত বছর ধরে প্রতিপক্ষরা তাকে নানাভাবে নির্যাতন করে আসছে।

এখন প্রাণ নাশের হুমকি দিচ্ছে। জোর করে তাদের জমিতে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিপক্ষরা কোন আইন-কানুন মানছে না। এ অবস্থায় তিনি জমি উদ্ধার ও জীবন বাঁচাতে প্রশাসনের ঊধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান ভাইয়ের ছেলে মেহেদী হাসান শাওন। এতে উপস্থিত ছিলেন ভাইয়ের ছেলে ইমরান ও ভাড়াটিয়া শায়লা।

এ ব্যাপারে রুবেল তালুকদার বলেন, আমরা তাদের কাছ থেকে জমি কিনে ভবন নির্মাণ করছি। এখন জমি কিনে কি আমরা অপরাধ করছি। তারা প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে দলিল নিয়ে বসুক। আমরা রাজি আছি। যেটা সঠিক হবে আমরা মেনে নেব।

আরও পড়ুন শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম খান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park