
আব্দুস সামাদ শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের আগুনিয়াপাড়া গ্রামে ক্যান্সার আক্রান্ত মিঠুর পাশে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ। জানা যায়, মিঠু দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন।
তার চিকিৎসার জন্য প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। অসহায় মিঠু বলেন, “আমার ওষুধ বাবদ প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা খরচ হয়, এই অর্থ জোগাড় করা আমাদের পক্ষে খুবই কষ্টকর।” এসময় শৈলকূপা উপজেলা ও দিগনগর ইউনিয়ন শাখা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ তার খোঁজখবর নেন এবং সহানুভূতি প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন—শৈলকূপা শাখা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ মেহেদি হাসান, ৩নং দিগনগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা। শৈলকূপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ মেহেদি হাসান বলেন, গণঅধিকার পরিষদ সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
আমরা জনগণের রাজনীতি করি, জনগণের পাশে থাকতে চাই। স্থানীয়দের মতে, মিঠুর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।
আরও পড়ুনঃ নাগরপুরে কৃষকের জমি দখল অভিযোগে ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারত
Leave a Reply