1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বিরামপুরের কেটরা উচ্চ বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি চলছে আলুর বেচাকেনা

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত
223

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর ২৯ মার্চ (রবিবার) শিক্ষাকার্যক্রম শুরু হলেও দেখা গেছে ব্যতিক্রম এক চিত্র। বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়েই শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দা সহ প্রতিষ্ঠানের ভেতরে আলুর অস্থায়ী হাট বসার ঘটনা সামনে এসেছে।

সরেজমিনে দেখা যায়, রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় বিদ্যালয়ের বারান্দা ও খোলা জায়গাজুড়ে আলুর বস্তার স্তূপ পড়ে আছে। ভ্যান নসিমন, সাইকেল ও অটোযোগে ব্যবসায়ীরা ছোট টলি গাড়িতে করে আলু এনে বিদ্যালয়ের ভেতরেই বেচাকেনায় ব্যস্ত। একই সময়ে কয়েকটি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলতে দেখা যায়।

বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকরা অবস্থান করছিলেন এবং জাতীয় পতাকা উত্তোলিত ছিল। তবে শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী ও ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল ইসলাম বলেন,“আমি সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে এসে দেখি কিছু আলুর ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতরে হাট বসিয়ে ফেলেছেন। আমি তাদের নিষেধ করি এবং সরিয়ে নিতে বলি, তবে তাৎক্ষণিকভাবে পুরোপুরি সরানো হয়নি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল বলেন,“বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন,“ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় থেকেই নির্দিষ্ট দিনে এখানে অস্থায়ী হাট বসে আসছিল।এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে পারে। তারা বিষয়টি তদন্তসাপেক্ষে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহারের ক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি ও ব্যবস্থাপনা কতটা কার্যকর ছিল—এ প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। একইসাথে, হাট পরিচালনার সাথে জড়িতদের ভূমিকা নিয়েও স্পষ্টতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park