
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনি প্রদানের মধ্য দিয়ে বেলা বাড়ার সাথে সাথে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবকগণের উপস্থিতে আইনশৃঙ্খলা বাহিনীর কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন ও শিক্ষার্থীদের নিত্য ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শনের পর বীর মুক্তিযোদ্ধাগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীণের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
আরও পড়ুন দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু
Leave a Reply