1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

রাজিবপুরে জ্বালানি সংকট, ভোগান্তিতে চালক-কৃষক

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত
41

নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পেট্রোল, ডিজেল ও অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও কৃষকরা। প্রয়োজনের তুলনায় খুচরা ডিলারদের কাছে কম পরিমাণ জ্বালানি সরবরাহ হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় তেলের সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক খুচরা দোকানে পর্যাপ্ত জ্বালানি না থাকায় বাইক চালক ও কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও আবার তেল না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ডিলারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা যে পরিমাণ জ্বালানি পান তা এলাকার চাহিদার তুলনায় অনেক কম। ফলে বাজারে সংকট তৈরি হয়েছে এবং কিছু জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন খুচরা দোকানে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫০ থেকে ১৬০ টাকা দরে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে যারা প্রতিদিন মোটরসাইকেল ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

অন্যদিকে উপজেলার সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী এলাকায় অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ-এ তুলনামূলক কম দামে অকটেন বিক্রি হতে দেখা যায়। সেখানে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।

এ কারণে সকাল থেকেই ওই প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। অসংখ্য মোটরসাইকেল চালক তাদের বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। একই সঙ্গে হাতে টেংকি নিয়ে অনেক কৃষককেও ভিড় করতে দেখা যায়।

স্থানীয় এক মোটরসাইকেল চালক বলেন, “উপজেলার অনেক জায়গায় তেলের সংকট চলছে। কোথাও ১৫০-১৬০ টাকা দরে পেট্রোল বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ১৩০ টাকায় অকটেন পাওয়া যাচ্ছে বলে কিছুটা স্বস্তি পাচ্ছি।”
একজন কৃষক জানান, “এখন জমিতে সেচ দেওয়ার সময়। ডিজেল বা তেল না পেলে সেচ দেওয়া সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে আমরা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত না করা হলে কৃষি কাজ ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কৃষি মৌসুমে ডিজেলের সংকট হলে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং কৃষি ও পরিবহন কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আরও খবর:শৈলকুপায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park