
জয়ন্ত সাহা যতন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ) বিকেলে উপজেলার
আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কো-চেয়ারম্যান জাতীয় পার্টি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আব্দুল মান্নান মান্নান মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি
জনাব মোঃ সরওয়ার হোসেন শাহীন সভাপতি, গাইবান্ধা জেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ সরওয়ার হোসেন শাহীন.সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনছার আলী সরদার. সুন্দরগঞ্জ আসনের সাবেক এমপি মোঃ ওয়াহেদুজ্জামান সরকার বাদশা সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন – জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন ভালো মানুষ দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিদ দেশে ও এলাকার উন্নয়ন সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় পার্টির বিকল্প নেই, সবাই ঐকবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী লাঙ্গল মার্কায় ভোটের মাধ্যমে বিজয়ী করে লুটপাট, দুর্নীতি, অনিয়ম এর বিরুদ্ধে জবাব দিতে হবে।
তারা আরো বলেন এরশাদ এর ৯ বছর শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ, বর্তমানে দেশে লুটেরা বেড়ে গেছে, এইসব জনগণকে বুজতে হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা, জন্মাষ্টমী বন্ধ, মসজিদ মন্দির পানি বিদ্যুৎ বিল মওকুফ, সেনাবাহিনী বেতন বৃদ্ধি করেছিল জাতীয় পার্টি, বাংলাদেশর দৃশ্যমান উন্নয়ন করেছে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। আজ জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বৈষম্য আচরণ হচ্ছে, জনগনকে সজাগ থাকতে হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারী এ আসনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে লাঙল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে এলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
নির্বাচনী পথসভায় পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী লাঙ্গল লাঙ্গল স্লোগানে মিছিল এনে নির্বাচনী পথসভাকে জনসমুদ্রে পরিনত করেন।
Leave a Reply