
জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে:
হিমেল বাতাস, তীব্র কনকনে শীতে কাবু উত্তরের জেলা গাইবান্ধা। এই শীতে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের আয়োজনে সুন্দরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ করেন সুন্দরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম।
১৭ জানুয়ারি, শনিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসা ও দারুল উলুম মিফতাহুল কুরআন ইসলামিক একাডেমীর ৪’শতাধিক শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের আয়োজনে সুন্দরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শীতবস্ত্র হিসেবে শীতের গরম কাপড় বিতরণ করেন ওসি মোঃ তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুলিশের নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান, সামর্থ্যবানরা নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে এই শীত গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য কষ্টের হবে না।
আরও পড়ুনঃ গাইবান্ধার বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত
Leave a Reply